টাঙ্গাইলে স্ট্রবেরি চাষে তরুণের সাফল্য, বছরে ১০ লাখ টাকা লাভের আশা
টাঙ্গাইলের ঘাটাইলে শীতকালীন বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন ২২ বছর বয়সী আব্দুল্লাহ আল মামুন। চলতি মৌসুমে তিনি খরচ বাদে ১০ লাখ টাকা লাভের আশা করছেন। আব্দুল্লাহর এই সাফল্য দেখে স্থানীয় অনেক যুবক স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছে।